1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের জবানবন্দি, ভ্রাম্যমাণ আদালতের ৯ মাসের সাজা বাঁশখালীর শীলকূপে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ মালামাল লুট যখন সমাজ ছিল পরিবার, মানুষ ছিল আত্মীয় ওসি’র সাথে সাক্ষাতে বাঁশখালীকে মাদকমুক্ত করতে পুলিশের পাশে থাকার অঙ্গীকার যুববিভাগের বাঁশখালীতে ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাঁশখালীতে খাবারে বিষক্রিয়ার সন্দেহ, হাসপাতালে একই পরিবারের ৫ জন পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন ‘মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে’ –প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ La Mejor Aplicación de Trading para Invertir en España কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে বাঁশখালী পৌরকর্মীদের প্রতি এমপি জহিরুলের আহ্বান

ওসি’র সাথে সাক্ষাতে বাঁশখালীকে মাদকমুক্ত করতে পুলিশের পাশে থাকার অঙ্গীকার যুববিভাগের

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি::: চট্টগ্রামের বাঁশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হকের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুববিভাগের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে বাঁশখালী থানায় অফিসার্স ইনচার্জের অফিসে এ সৌজন্য সাক্ষাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় যুবনেতারা বাঁশখালীকে মাদকমুক্ত করতে পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ইউনিয়নভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা, মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং সমাজ থেকে বিভিন্ন অপরাধ প্রবণতা দূরীকরণে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে মতবিনিময় করেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন উপজেলা যুববিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরী, সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন, বাহারচরা ইউনিয়ন যুববিভাগের সভাপতি গাজী কামরুল ইসলাম কামরান, চাম্বল ইউনিয়ন যুববিভাগের সভাপতি কফিল উদ্দিন, ছনুয়া ইউনিয়ন যুববিভাগের সভাপতি মুহাম্মদ হাসান, সরল ইউনিয়ন যুববিভাগের সভাপতি ইসমাঈল আজাদ, কাথারিয়া ইউনিয়ন যুববিভাগের সভাপতি মাহফুজুর রহমান চৌধুরী এবং শেখেরখীল ইউনিয়ন যুববিভাগের সভাপতি ইমাম হোসাইন।

এ সময় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ‘মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত একটি নিরাপদ বাঁশখালী গড়ে তুলতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের সচেতন নাগরিক, যুবসমাজ এবং বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। যেকোনো অপরাধের তথ্য পুলিশকে জানালে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘বিট পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করা হবে এবং মাদকবিরোধী অভিযানের পাশাপাশি সচেতনতামূলক কর্মকাণ্ডেও গুরুত্ব দেওয়া হবে। জনগণের আস্থা অর্জন ও সেবার মান উন্নয়নে পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট