1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন ‘মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে’ –প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ La Mejor Aplicación de Trading para Invertir en España কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে বাঁশখালী পৌরকর্মীদের প্রতি এমপি জহিরুলের আহ্বান বাঁশখালী পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা: সনাতনী সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি এমপি জহিরুলের বৈলছড়ীতে পাহাড়খেকোদের বিরুদ্ধে রাতভর অভিযান, জব্দ এক্সক্যাভেটর বাঁশখালীতে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট: দুই যুবকের কারাদণ্ড, নজরদারিতে মাদক কারবারিরা গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে শীলকূপে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বাঁশখালীতে পাহাড়ি জমি থেকে গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি স্ত্রী ছেড়েছেন সংসার, থামেনি নেশা; শেষমেশ জেলে বাঁশখালীর যুবক

সাত দিনের নোটিশ অমান্য, বাঁশখালী সৈকত সড়কে উচ্ছেদ চার অবৈধ দোকান

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকতগামী গুরুত্বপূর্ণ সড়কের প্রবেশমুখে সরকারি জমিতে নির্মিত চারটি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে এসব স্থাপনার কারণে সড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত সালেহা বাপের পুল–বশির উল্লাহ মিয়াজী হাট জিসি সড়কের একটি অংশে এসব দোকানঘর গড়ে ওঠে।

এলাকাবাসীর অভিযোগ, বাহারছড়া সমুদ্র সৈকতে যাওয়ার অন্যতম এই সড়কটি দখল করে দোকান নির্মাণের ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছিল। সাম্প্রতিক সময়ে সেখানে কয়েকটি সড়ক দুর্ঘটনাও ঘটে।

এ নিয়ে স্থানীয়রা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন। পরে প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন তদন্তে সরকারি খাস জমিতে অবৈধ দখলের প্রমাণ পাওয়া যায়। সংশ্লিষ্টদের সাত দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হলেও তারা তা মানেননি।

এ অবস্থায় সোমবার (২০ এপ্রিল) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে চারটি দোকানঘর অপসারণ করা হয়।

মো. ওমর সানী আকন বলেন, ‘সরকারি জমি দখল করে গড়ে ওঠা কোনো স্থাপনা রাখা হবে না। জনস্বার্থে সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান চলবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট