1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন ‘মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে’ –প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ La Mejor Aplicación de Trading para Invertir en España কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে বাঁশখালী পৌরকর্মীদের প্রতি এমপি জহিরুলের আহ্বান বাঁশখালী পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা: সনাতনী সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি এমপি জহিরুলের বৈলছড়ীতে পাহাড়খেকোদের বিরুদ্ধে রাতভর অভিযান, জব্দ এক্সক্যাভেটর বাঁশখালীতে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট: দুই যুবকের কারাদণ্ড, নজরদারিতে মাদক কারবারিরা গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে শীলকূপে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বাঁশখালীতে পাহাড়ি জমি থেকে গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি স্ত্রী ছেড়েছেন সংসার, থামেনি নেশা; শেষমেশ জেলে বাঁশখালীর যুবক

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাঁশখালী আইনজীবী সমিতির ২০২৬–২৭ মেয়াদের নির্বাচন স্থগিত সংক্রান্ত একটি নোটিশকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ দাবি করে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সমিতির এডহক কমিটি।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদালত ভবন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে এডহক কমিটির পক্ষে মুখপাত্র হিসেবে ব্রিফ করেন অ্যাডভোকেট এইচ. এম. হেলাল উদ্দিন। তিনি বলেন, সদস্য সচিবের পক্ষ থেকে জারি করা নির্বাচন স্থগিতের নোটিশটি এডহক কমিটির সম্মিলিত কোনো সিদ্ধান্ত নয়; বরং এটি একক উদ্যোগে জারি করা হয়েছে, যার কোনো আইনগত বা সাংগঠনিক ভিত্তি নেই।

তিনি আরও জানান, নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচনসংক্রান্ত বিষয়ে এডহক কমিটির হস্তক্ষেপের সুযোগ থাকে না। সে প্রেক্ষাপটে এমন নোটিশ প্রদান সম্পূর্ণ অনভিপ্রেত ও বিভ্রান্তিকর।

এডহক কমিটির পক্ষ থেকে সদস্যদের উদ্দেশে বলা হয়, এ ধরনের ‘ভিত্তিহীন’ নোটিশে বিভ্রান্ত না হয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট দিলীপ কুমার দাশ, সদস্য অ্যাডভোকেট নুরুল আবছার, অ্যাডভোকেট দিপংকর দে এবং অ্যাডভোকেট নাছির উদ্দিন (অনলাইনে সংযুক্ত)। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দিলীপ কান্তি সুশীল এবং নির্বাচক অ্যাডভোকেট সাইফুদ্দিন ও অ্যাডভোকেট জসিম উদ্দিন।

বক্তারা জানান, নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ বিষয়ে একটি যৌথ বিবৃতির অনুলিপি বাংলাদেশ বার কাউন্সিলের সচিব ও সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট