1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন ‘মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে’ –প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ La Mejor Aplicación de Trading para Invertir en España কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে বাঁশখালী পৌরকর্মীদের প্রতি এমপি জহিরুলের আহ্বান বাঁশখালী পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা: সনাতনী সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি এমপি জহিরুলের বৈলছড়ীতে পাহাড়খেকোদের বিরুদ্ধে রাতভর অভিযান, জব্দ এক্সক্যাভেটর বাঁশখালীতে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট: দুই যুবকের কারাদণ্ড, নজরদারিতে মাদক কারবারিরা গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে শীলকূপে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বাঁশখালীতে পাহাড়ি জমি থেকে গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি স্ত্রী ছেড়েছেন সংসার, থামেনি নেশা; শেষমেশ জেলে বাঁশখালীর যুবক

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে পুকুরে ডুবে মো. সাইফান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর সরল সিকদার বাড়ীর বাসিন্দা মিসবাউল হকের ছেলে সাইফান অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পানিতে পড়ার প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর তাকে উদ্ধার করা হয়।

পরে স্বজনরা তাকে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটির বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিশুটির মেঝো মামা ডা. মুহাম্মদ গিয়াস উদ্দিন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট