1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বাঁশখালী থেকে জামায়াতের প্রথম সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো বাঁশখালী থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় স্থানীয় ও জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় জাতীয় সংসদ সচিবালয়-এ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন জামায়াতে ইসলামীর নির্বাচিত এমপিরা।

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর জামায়াতে ইসলামীর নবনির্বাচিত প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথকভাবে শপথ গ্রহণ করেন। এর মাধ্যমে সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বৈত শপথ নিয়ে অধ্যক্ষ জহিরুল ইসলাম রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত করেন।
চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ বাঁশখালী উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-১৬ আসনটি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতিনিধিত্বে থাকা এই আসনে এবারই প্রথম জামায়াতে ইসলামী বিজয় অর্জন করায় রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

চলতি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোট ৬৮টি আসনে জয় লাভ করেছে। দলটির নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকরা আরও ৯টি আসনে বিজয়ী হয়েছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয় পেয়েছে।

অধ্যক্ষ জহিরুল ইসলামের রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতাও উল্লেখযোগ্য। তিনি এর আগে দুইবার শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের পূর্বে বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্বে রয়েছেন।

বাঁশখালী থেকে জামায়াতের প্রথম সংসদ সদস্য হিসেবে অধ্যক্ষ জহিরুল ইসলামের নির্বাচিত হওয়া এবং দ্বৈত শপথ গ্রহণ—দুই ঘটনাই স্থানীয় ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট