1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

ওসমান হাদি চেয়েছিলেন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক: দেশে ফিরেই তারেক রহমান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

সংলাপ ডেস্ক::: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই-২৪ আন্দোলনের সাহসী প্রজন্মের একজন সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তিনি একজন শহীদ। ওসমান হাদি চেয়েছিলেন এ দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, মানুষের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার পুনরুদ্ধার হোক।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে বিএনপির পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, জুলাই-২৪ আন্দোলনে যারা শহীদ হয়েছেন—ওসমান হাদিসহ, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন এবং বিগত স্বৈরাচারী শাসনামলে যারা গুম-খুনের শিকার হয়েছেন—এই সব শহীদের রক্তের ঋণ যদি আমরা শোধ করতে চাই, তবে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। এমন একটি বাংলাদেশ, যেখানে সবাই মিলেমিশে কাজ করবে, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচররা দেশকে অস্থিতিশীল করার জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব মোকাবিলায় আমাদের ধৈর্যশীল হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব তরুণদের হাতেই থাকবে।
তারেক রহমান বলেন, শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি ও সুদৃঢ় অর্থনৈতিক কাঠামোর ওপর দাঁড় করিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই এখন সময়ের দাবি।
এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি গণসংবর্ধনার মঞ্চে পৌঁছান। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে দেশে প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টা ৪০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট