1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানাল বিএনপি

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

সংলাপ ডেস্ক:: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়। সেখানে বলা হয়, দায়িত্বশীলতার স্বার্থে যাচাই-বাছাই ছাড়া তার স্বাস্থ্য সম্পর্কিত কোনো তথ্য প্রচার না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

দলটি দেশবাসীর উদ্দেশে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

শুক্রবার রাতেই এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে আসা সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. মঈন খান। তিনি বলেন, “আজ মেডিকেল বোর্ড বসেছিল। তারা ম্যাডামের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করছে।”

অন্যদিকে, একই রাতে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “বেগম জিয়ার জ্ঞান আছে, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। আমরা দূরত্ব রেখে কথা বলেছি। ম্যাডাম আমাদের চিনতে পেরেছেন এবং সালামের জবাব দিয়েছেন। তিনি পুরোপুরি সুস্থ নন… তবে রিকভারি হতে পারে, ইনশা আল্লাহ।”

পরিবার ও দলের পক্ষ থেকে খালেদা জিয়ার চিকিৎসার স্বার্থে হাসপাতালে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সূত্র-যুগান্তর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট