1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ সম্পদ অর্জন: বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালীপুরে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক কারাদণ্ড রাতেও কাকের খোঁজে হাসপাতালে ছুটলেন চিকিৎসক, বাড়ছে মানবিকতার নজির পান্তা-ইলিশে উৎসবের আমেজ, বাঁশখালীতে প্রেস ক্লাবের বৈশাখ আয়োজন পহেলা বৈশাখ: উৎসবের আবরণে সংস্কৃতির নিঃশব্দ পরিবর্তন বাঁশখালীতে স্থানীয়দের সহায়তায় ইয়াবাসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড আন্দামান সাগরে ট্রলারডুবি: ৯ জন উদ্ধার, বাঁশখালীসহ শতাধিক নিখোঁজের শঙ্কা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ

গণঅধিকার পরিষদ বাঁশখালী পৌরসভা কমিটির অনুমোদন: সভাপতি তাওহিদ, সম্পাদক বাপ্পা

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: গণঅধিকার পরিষদ (জিওপি) বাঁশখালী পৌরসভা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা জিওপি। আজ সোমবার জেলা আহবায়ক ডা. এমদাদুল হাসান ও সদস্য সচিব অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ সাক্ষরিত এক সাংগঠনিক প্যাডে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নবগঠিত কমিটিতে তাওহিদুর রহমানকে সভাপতি, বিবেক বড়ুয়া বাপ্পাকে সাধারণ সম্পাদক এবং ডা. রিদোয়াদ আযাদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া কাউছার মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ জাহেদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ আব্দুল্লাহকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ শাহাদাত হোসেনকে সিনিয়র সাংগঠনিক সম্পাদক, কাজল দেকে অর্থ সম্পাদক, মোহাম্মদ জাহেদকে দপ্তর সম্পাদক এবং নারায়ণ সরকারকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটিতে মোট ৫২ জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানানো হয়।

সংগঠনের দায়িত্বশীলরা জানান, দীর্ঘদিন ধরে উপজেলা ও পৌরসভা পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীরা কাজ করে আসছিলেন। এ কমিটি অনুমোদনের মধ্য দিয়ে বাঁশখালী পৌরসভায় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট