1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ সম্পদ অর্জন: বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালীপুরে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক কারাদণ্ড রাতেও কাকের খোঁজে হাসপাতালে ছুটলেন চিকিৎসক, বাড়ছে মানবিকতার নজির পান্তা-ইলিশে উৎসবের আমেজ, বাঁশখালীতে প্রেস ক্লাবের বৈশাখ আয়োজন পহেলা বৈশাখ: উৎসবের আবরণে সংস্কৃতির নিঃশব্দ পরিবর্তন বাঁশখালীতে স্থানীয়দের সহায়তায় ইয়াবাসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড আন্দামান সাগরে ট্রলারডুবি: ৯ জন উদ্ধার, বাঁশখালীসহ শতাধিক নিখোঁজের শঙ্কা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ

বাঁশখালীর সরলে পুনরায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত অন্তত ১৫, চমেকে পাঠানো ৪ জন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় সরল ইউনিয়নে ১নম্বর ওয়ার্ডে দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম সরল এলাকায় বিবদমান মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে পূর্বের বিরোধের জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে দুই পক্ষের মধ্যে তুমুল ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলাগুলির ঘটনা ঘটে। এতে দোকানে বসে থাকা ও আশেপাশে থাকা পথচারীসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে শিশু ও বয়স্ক ব্যক্তিও রয়েছেন। গুরুতর আহত অবস্থায় চারজনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

চিকিৎসক ডা. সৌরভ দেব বাপ্পি জানান, আহত মো. আবু তাহের (৫০), সাইদুল ইসলাম (১৬), নুরুল আবছার (১৫) ও মোহাম্মদ রুবেল (২০) ছররা গুলিতে আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য চমেকে রেফার করা হয়েছে।

এদিকে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের দাবি, পূর্বের বিরোধের জেরে দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সোমবার রাতে হঠাৎ করে দোকানঘরে অতর্কিত হামলা চালানো হয়। এতে দোকানপাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট