1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বাঁশখালীর ‘পশ্চিম বাঁশখালায়’ অগ্নিকাণ্ডে ৫টি পরিবার নিঃস্ব, খোলা আকাশের নিচে ঠাঁই

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাঁশখালা বিষানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে ছাবের আহমদ, মোস্তফা আলী, আহমদ উল্লাহ, রফিক আহমদ ও আবদুল কাদেরের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। গৃহস্থালি সামগ্রী, আসবাবপত্র, নগদ অর্থসহ সবকিছুই আগুনে ভস্মীভূত হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকার বেশি হতে পারে। তবে এখনো সঠিক হিসাব করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার বলেন, “প্রথমে আমাদের কেউ সরাসরি খবর দেয়নি। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলের দিকে রওনা দিই। বশির উল্লাহ মিয়াজি বাজার পর্যন্ত পৌঁছালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি যে, তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তাই আমরা ফিরে আসি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”

অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও শিক্ষার্থীদের বই-খাতাও পুড়ে ছাই হয়ে গেছে। ফলে এসএসসি ও ডিগ্রি পরীক্ষার্থী কয়েকজন শিক্ষার্থী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দানশীল ব্যক্তিদের পাশাপাশি উপজেলা প্রশাসনের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট