1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ সম্পদ অর্জন: বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালীপুরে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক কারাদণ্ড রাতেও কাকের খোঁজে হাসপাতালে ছুটলেন চিকিৎসক, বাড়ছে মানবিকতার নজির পান্তা-ইলিশে উৎসবের আমেজ, বাঁশখালীতে প্রেস ক্লাবের বৈশাখ আয়োজন পহেলা বৈশাখ: উৎসবের আবরণে সংস্কৃতির নিঃশব্দ পরিবর্তন বাঁশখালীতে স্থানীয়দের সহায়তায় ইয়াবাসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড আন্দামান সাগরে ট্রলারডুবি: ৯ জন উদ্ধার, বাঁশখালীসহ শতাধিক নিখোঁজের শঙ্কা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ

ডাকসু’র নারী প্রার্থীকে হেয় করায় সমালোচনার ঝড়, প্রশ্নবিদ্ধ লেয়াকতের রাজনৈতিক নৈতিকতা

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

সংলাপ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া লিবারেল নারী শিক্ষার্থী জুমাকে নিয়ে অশালীন ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন বিএনপি সমর্থিত চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী লেয়াকত আলী।

তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে ছড়া আকারে লেখা একটি পোস্টে জুমাকে ‘নর্তকী’ বলে উল্লেখ করেন। তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

বিশিষ্টজনদের মতে, সম্ভাব্য আইন প্রণেতা হিসেবে দায়িত্বশীল অবস্থান নেওয়ার বদলে নারী প্রার্থীর প্রতি এ ধরনের অবমাননাকর শব্দ প্রয়োগ কেবল নিন্দনীয় নয়, বরং নারীর প্রতি বৈষম্যমূলক মানসিকতার বহিঃপ্রকাশ। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ‘নর্তকী’ হিসেবে আখ্যা দেওয়া নারীর মর্যাদা ও সম্মানের ওপর আঘাত হানার সামিল।

নেটিজেনরা বলছেন, ডাকসুর মতো গণতান্ত্রিক নির্বাচনে নারী প্রার্থীর অংশগ্রহণকে ইতিবাচক দৃষ্টিতে দেখার পরিবর্তে তাকে ব্যঙ্গ-বিদ্রূপ করা মানে রাজনীতিতে নারীদের পথ আরও কঠিন করে তোলা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিক্রিয়াগুলোতে স্পষ্ট, নারী প্রার্থীকে হেয় করার এই মানসিকতা জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্লেষকরা মনে করছেন, রাজনীতির ময়দানে প্রতিপক্ষকে সমালোচনা করা যেতে পারে, কিন্তু সেটা যেন কখনোই ব্যক্তিগত আক্রমণ বা লিঙ্গভিত্তিক অপমানের পর্যায়ে না যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট