1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

সাগরে জেলের মৃত্যুতে অসহায় পরিবারকে সহায়তা দিলেন ‘রহমান পরিবার এ.এ. ফাউন্ডেশন’

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম বড়ঘোনায় বঙ্গোপসাগরে ডুবে এক জেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে পূর্ব বড়ঘোনা মা-বাবা রহমান পরিবার এ.এ. ফাউন্ডেশন। ওই জেলের মৃত্যুতে স্ত্রী, মা ও ৫ কন্যাসহ পুরো পরিবার অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হলে ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের খোঁজখবর নেওয়া হয় এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ফাউন্ডেশনের সদস্য সচিব মিজানুর রহমান, গণ্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আরিফ উল্লাহ, প্রচার সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য সদস্যরা পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এই সহায়তা কেবল অর্থের নয়; বরং মানবিক সহমর্মিতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তারা আরও জানান, অসহায় মানুষের পাশে থেকে তাদের দুঃসময়ে সাহস জোগানোই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

একই সঙ্গে সমাজের সচেতন ও বিত্তবান মানুষদের উদ্দেশে আহ্বান জানানো হয়েছে—প্রত্যেকে সামান্য সহায়তা নিয়ে এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট