1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর পুঁইছড়ির পাহাড়ে বালুখেকোদের দৌরাত্ম্য: রাতভর অভিযানে ড্যাম্পার জব্দ বাঁশখালীতে পৃথক অভিযানে মদসহ দুই ব্যক্তি আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন: টিকা পাবে ৬৯ হাজারের বেশি শিশু সাত দিনের নোটিশ অমান্য, বাঁশখালী সৈকত সড়কে উচ্ছেদ চার অবৈধ দোকান ২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান ক্যান্সারের সঙ্গে ৩ বছরের লড়াই, জীবন বাঁচাতে সহযোগিতার আবেদন অমিত কান্তি সুশীলের

বাঁশখালীতে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সিএনজি ছিনতাই

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

সংলাপ প্রতিনিধি:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে প্রবাসীর স্ত্রী মোছাম্মৎ জয়নাব বেগম জিনুর (২৭) উপর পরিকল্পিত হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত ভুক্তভোগীর কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা এবং স্বামীর গাড়ির চালককে মারধর করে সিএনজি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোছাম্মৎ জয়নাব বেগম জিনু বাঁশখালী থানায় দায়েরকৃত অভিযোগে জানান, তার স্বামী মো. নবী হোসেন বর্তমানে কাতারে প্রবাসে রয়েছেন। গত ২ জুলাই সন্ধ্যা ৭টার দিকে তিনি চাম্বল বাজার থেকে স্বামীর পাঠানো টাকা (২ লক্ষ টাকা) বিকাশ থেকে উত্তোলন করে সিএনজি গাড়িযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে ছিলেন ভাই আহমদ ইকবাল ও স্বামীর সিএনজির ড্রাইভার মো. দিদারুল ইসলাম।

গন্ডামারার পতঙ্গা পাড়ার একটি চলাচলের রাস্তায় পৌঁছালে অভিযুক্ত ফখর উদ্দিন (সাং-পূর্ব বড়ঘোনা) ও কামরুল ইসলাম (সাং-পশ্চিম বড়ঘোনা)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি সিএনজি গাড়িটি জোরপূর্বক থামিয়ে দেয়। একপর্যায়ে তারা ড্রাইভারকে মারধর করে এবং জয়নাব বেগমকে গাড়ি থেকে নামিয়ে দুই ভরি স্বর্ণালঙ্কার ও ২ লক্ষ ৫ হাজার টাকাসহ প্রবাসী স্বামীর মালিকানাধীন সিএনজি গাড়িটি ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী আইনের আশ্রয় নিলে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগীরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয়দের সাথে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘প্রবাসীর স্ত্রীকে মারধর, স্বর্ণ ও নগদ টাকা সহ প্রবাসীর সিএনজি চালিত অটোরিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট