1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে বাঁশখালীতে সরকারি অনুদানের চেক বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। জলদি অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বন্যপ্রাণির আবাসস্থল সংকুচিত হওয়ায় হাতির চলাচলের পথ পরিবর্তিত হচ্ছে। ফলে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব বাড়ছে। আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, বনাঞ্চল সংরক্ষণ ও নিরাপদ করিডোর গঠনের উদ্যোগ নিয়েছি।’

এসময় ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারকে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনুযায়ী সরকারি অনুদানের ৪ লক্ষ ৯৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বন বিভাগের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট