1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ সম্পদ অর্জন: বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালীপুরে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক কারাদণ্ড রাতেও কাকের খোঁজে হাসপাতালে ছুটলেন চিকিৎসক, বাড়ছে মানবিকতার নজির পান্তা-ইলিশে উৎসবের আমেজ, বাঁশখালীতে প্রেস ক্লাবের বৈশাখ আয়োজন পহেলা বৈশাখ: উৎসবের আবরণে সংস্কৃতির নিঃশব্দ পরিবর্তন বাঁশখালীতে স্থানীয়দের সহায়তায় ইয়াবাসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড আন্দামান সাগরে ট্রলারডুবি: ৯ জন উদ্ধার, বাঁশখালীসহ শতাধিক নিখোঁজের শঙ্কা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম। শনিবার (২১ জুন) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসি সাইফুল ইসলামকে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। এ সময় অনুষ্ঠানে ওসি সাইফুল ইসলামের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

জানা যায়, চলতি বছরের গত মে মাসে থানার আইন-শৃঙ্খলা রক্ষায় ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ ও অগ্রণী ভূমিকা রাখায়, বিশেষ করে মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি দমনসহ গুরুত্বপূর্ণ আসামি গ্রেফতার এবং জননিরাপত্তা নিশ্চিতে তাঁর তৎপরতা ছিল দৃশ্যমান এবং প্রশংসনীয়।

‎বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘বাঁশখালীতে যোগদানের পর থেকে চেষ্টা করেছি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও পুলিশি সেবা নিশ্চিত করতে। আমার এ সম্মান এককভাবে অর্জন নয়। এটি বাঁশখালী থানায় কর্মরত সকল সহকর্মীদের দায়িত্বশীলতা একাগ্রতা ও পেশাদারিত্বের ফল। জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার। কাজের স্বীকৃতি সামনে চলার পথকে ও দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দেয়।’

উল্লেখ্য, এদিন একই থানা হতে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই লুৎফুর রহমান, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই জামাল হোসেন এবং সিডিএমএস এ শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার রুবেল চন্দ্র সিংহ নির্বাচিত হন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট