1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৭ শিশু-কিশোর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৩৭৮ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা:::

‘এসো নামাজ পড়ি কোরআনের আলোকে জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিঘীরপাড়া ইসলামী আর্দশ কাফেলার উদ্যোগে একটানা ৪১দিন জামাতে নামাজ আদায় করা ১৭ জন শিশু-কিশোরদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

বুধবার সকালে দিঘীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাহারচরা ইউনিয়নের সামাজিক সংগঠন দিঘীর পাড়া ইসলামী আদর্শ কাফেলার সাইকেল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ শাহাব উদ্দীন।

এ সময় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক, প্রধান মেহমান ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল ইসলাম।

সংগঠনোর প্রচার সম্পাদক মেহেদী হাসান ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাও মুজিবুর রহমান, চট্টগ্রাম মহানগরী চকবাজার থানা জামায়াতের সেক্রেটারী সাদুর রশিদ চৌধুরী, বাহারচরা ইউনিয়ন জামায়াতের আমীর হাসান আজাদ চৌধুরী, খানখানাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর মাও দেলোয়ার হোসাইন, বাহারচরা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর শিক্ষাবিদ মাষ্টার ইউসুফ, সেক্রেটারী আমীরুল ইসলাম।

বক্তারা বলেন, ‘নিশ্চয়ই নামাজ অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে তাই অন্যায় ও অশ্লিলতামুক্ত সমাজ বিনির্মানের জন্য মুসল্লী তৈরির বিকল্প নেই। তরুণ মুসল্লীদের উদ্ভুদ্ধ করতে এমন আয়োজন ব্যাপক হারে হওয়া প্রয়োজন।’ তাছাড়া সুন্দর এ আয়োজনের জন্য সংগঠনের সকলের প্রশংসাও করেন অতিথিরা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি গাজী কামরুল ইসলাম কামরান, ছাত্রশিবির বাঁশখালী পশ্চিম শাখার সভাপতি মোহাম্মদ মিরাজ হোসেন, মাওলানা মোহাম্মদ হোসাইন, সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি মাও রাশেদুল হক, প্রতিষ্টাতা সদস্য হারুনুর রশিদ, উপদেষ্টা ও সৌদি প্রবাসী সাদেক আলী তালুকদারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিন টানা ৪১ দিন জামায়াতে নামায আদায় করে বিজয়ী হওয়া ১৭ জন শিশু-কিশোর শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের হাতে বাই সাইকেল হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট