1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

আজ রোহিঙ্গাদের দেখতে যাবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:::

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প শুক্রবার (১৪ মার্চ) পরিদর্শন করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  

প্রায় সাত বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সূচি অনুযায়ী সফরের দ্বিতীয় দিন আজ প্রথমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

দুপুর ১২টায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন গুতেরেস।

প্রথমে তিনি রোহিঙ্গা কালচারাল সেন্টারে সাংস্কৃতিক কর্মকাণ্ড উপভোগ করবেন। এরপর যাবেন রোহিঙ্গা লার্নিং সেন্টারে। সেখানে রোহিঙ্গা যুবকদের সঙ্গে মতবিনিময় করবেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা জনগোষ্ঠীর উৎপাদিত পাটজাত পণ্যের কারখানাও পরিদর্শন করবেন তিনি।

অন্যদিকে, ড. ইউনূস কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর, সেখানে একটি প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর তিনি একটি জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরে নামাজ ও বিশ্রামের বিরতি নেবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট