1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী–সাতকানিয়া সীমান্তে অগ্নিকাণ্ডে পুড়ে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু বাঁশখালীতে এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করল মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশন মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে বাঁশখালীতে প্রবাসী ও বিশিষ্টজনের সম্মানে ইফতার বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার অভিযোগ: চিকিৎসাসেবায় চরম ভোগান্তিতে রোগীরা সাধনপুর বিএনপির ইফতারে ঐক্যের আহ্বান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার গ্রাম পুলিশের জীবনসংগ্রাম: দায়িত্বের ভার, প্রাপ্যের ঘাটতি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জিএম হলেন বাঁশখালীর কৃতি সন্তান জিয়াউর রহমান চৌধুরী বৈলছড়ী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীতে চোরাই গরুসহ পিকআপ আটক, গ্রেপ্তার দুই প্রতিবেশী চোর কিশোর অপরাধ রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান এমপি জহিরুল ইসলামের

বাঁশখালী–সাতকানিয়া সীমান্তে অগ্নিকাণ্ডে পুড়ে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী–সাতকানিয়া সীমান্তবর্তী এলাকায় অগ্নিকাণ্ডে ঘরে আটকা পড়ে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি এলাকায় জেএমবি ব্রিকসের শ্রমিকদের অস্থায়ী বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—জাহেদা আক্তার (১৪) ও তার ছোট ভাই আব্দুল মালেক (৩)। তারা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. হাসান ও হালিমা আক্তারের সন্তান বলে জানা যায়। তাদের বাবা-মা উভয়েই ওই ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ শ্রমিকদের অস্থায়ী বসতঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে টিনের চালা বিশিষ্ট কাচাঘর ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা দুই শিশু আগুনে আটকা পড়ে এবং ঘটনাস্থলেই পুড়ে মারা যায়।

খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা হাছান আলী জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

এদিকে রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসাইন বলেন, ‘বাঁশখালী–সাতকানিয়া সীমান্তবর্তী সাধনপুর ইউনিয়নের লটমনি এলাকায় আগুনে পুড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, ঘটনাস্থলটি বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ও সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি এলাকায় অবস্থিত। সেখানে ইটভাটার শ্রমিকদের জন্য নির্মিত একটি অস্থায়ী বসতঘরেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট