1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বাঁশখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এক আলোচনা সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদু আলম। প্রধান আলোচকের বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ্।

সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দীন চৌধুরী এবং সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক লায়ন নাছিমুল আহসান চৌধুরী জুয়েল। সভায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার এবং বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক শিব্বির আহমদ রানা।

বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের অগ্রগতি, সুশাসন ও ন্যায়বিচারের প্রধান অন্তরায়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সমাজের প্রতিটি স্তরে সততা চর্চা এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক বাধা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিবসটি পালনের মাধ্যমে সকলেই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।আ

আলোচনা সভার পূর্বে জাতীয় পতাকা উত্তোলন, সংগীত পরিবেশন, শান্তির পায়রা উড্ডয়ন এবং উপজেলা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট