1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

কুয়াশায় পথ হারিয়ে ভারতীয় জলসীমায় ট্রলার, বাঁশখালীর ২৬ জেলে আটক

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামের বাঁশখালী উপকূল থেকে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াশায় পথ হারিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়া একটি মাছ ধরার ট্রলারসহ ২৬ জেলেকে আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। শনিবার রাতে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলে ট্রলারটি আটক করা হয় বলে জানিয়েছেন নিখোঁজ জেলেদের পরিবার ও ট্রলারের মালিক।

ট্রলারটির মালিক বাঁশখালীর শেখেরখীল এলাকার জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার সকালে এফ বি মায়ের দোয়া নামের ট্রলারটি ২৬ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে যায়। ‘শনিবার রাতে আমরা জানতে পারি, ঘন কুয়াশার কারণে দিকভ্রান্ত হয়ে ট্রলারটি ভারতের জলসীমায় ঢুকে পড়ে এবং কোস্টগার্ড সেটি আটক করেছে। পরে জানতে পারি জেলেরা এখন ফ্রেজারগঞ্জ থানায় রয়েছে।’

এ ঘটনায় চট্টগ্রাম সদরঘাট নৌ থানায় সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ হয়েছে বলে জানিয়েছেন ওসি মিজানুর রহমান। তিনি বলেন, ‘পরিবারের পক্ষ থেকে অবহিতকরণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের কাছে জানানো হবে।’

আটক জেলেদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের কুতুবদিয়া-মহেশখালী-পেকুয়া এবং লক্ষ্মীপুরের কমলনগরে। তাদের মধ্যে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের মো. আলী চাঁন, মো. জিয়াউল হক, মো. ইউসুফ, মো. জোবাইর ও ওসমান গণির পরিচয় পাওয়া গেছে।

এ ছাড়া কক্সবাজার জেলার রেজাউল করিম, আবু তাহের, ছরওয়ার হোসেন, মিরাজ উদ্দীন, মামুনুর রশীদ, ছৈয়দ নূর, শওকত আলম, মো. ইলিয়াস, মারুফুল ইসলাম, ফারুক, একরাম ও নূর মোহাম্মদ রয়েছেন। তালিকায় আরও আছেন মহেশখালীর আজিজুর রহমান ও মুজাম্মেল হক, পেকুয়ার মোহাম্মদ আজিজ এবং কমলনগরের মো. হাসান। ট্রলারের বাকি পাঁচজনের নাম এখনো জানা যায়নি।

আটক হওয়া জেলেদের দ্রুত দেশে ফেরত আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তাদের স্বজনরা। পরিবারের সদস্যদের অনেকে বলেন, ‘সাগরে মাছ ধরতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েই কাজ করে তারা। এখন দেশে ফেরার জন্য সরকারের দ্রুত উদ্যোগ প্রয়োজন।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট