1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে স্লুইসগেইট নির্মাণের দাবিতে কৃষকদের মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের কৃষকরা, চাম্বল-শেখেরখীল ছড়া সংযোগ বাঁশখালী প্রধানসড়কের (পিএবি) চাম্বল ছড়ার ব্রিজের পশ্চিম পাশে স্থায়ী স্লুইসগেইট নির্মাণের জন্য এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এতে প্রায় দুইশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বাঁশখালী প্রধান সড়কের চাম্বল ছড়ার ব্রিজের কাছে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন শেখেরখীল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ ফজলুল কবির চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সাঈদ চৌধুরী আরফাত, স্থানীয় কৃষক মোক্তার আহমদ, আব্দুর রহিম, ওবায়দুল হক, জসীম উদ্দীন, আনোয়ার ইসলাম চৌধুরী, মৌলভী আনোয়ার, আবু তাহের, নুরু মিয়া, মোহাম্মদ সরওয়ার, আব্দুল আজিজ, খালেদা বেগমসহ আরো অনেকে।

মানববন্ধনে এসময় বক্তারা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বোরো মৌসুমে পাহাড়ি ছড়ার পানি আটকে যাওয়ার সমস্যায় ভুগছি। এর ফলে, আমাদের কয়েক হাজার একর চাষযোগ্য জমি অনাবাদী হয়ে পড়ে। বিশেষত, সবজি চাষে পানি সংকট আমাদের অন্যতম বড় চ্যালেঞ্জ। বর্ষা মৌসুমে আবার অতিরিক্ত পানি প্রবাহিত হয়ে জমি ডুবে যায়, যা আমাদের জন্য আরও বড় সমস্যা তৈরি করে।’

তারা আরও জানান, ‘বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক বরাদ্দকৃত স্লুইসগেটটি চাম্বল ছড়ার আগে স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে। যদি এই স্লুইসগেইট ছড়ার পূর্ব অংশে বসানো হয়, তাহলে আমাদের বোরো মৌসুমে পানি সংকট আরও তীব্র হবে।’

কৃষকরা তাঁদের দাবিতে বলেন, ‘সরকারি বরাদ্দকৃত স্লুইসগেইটটি চাম্বল ছড়ার ব্রিজ থেকে ৩শ মিটার পশ্চিমে স্থাপন করা হলে, এটি আমাদের প্রায় ২ হাজার কৃষককে বোরো ধান এবং সবজি চাষের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করতে সক্ষম হবে।’

মানববন্ধনে কৃষকরা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং স্থানীয় প্রশাসনের সাথে একটি সভার মাধ্যমে দ্রুত সমাধান খুঁজে বের করার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট