1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

লগি-বৈঠার খুনীরা বিচারের মুখোমুখি না হলে নির্বাচন অর্থহীন: জামায়াত নেতা অধ্যক্ষ বদরুল হক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা:: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক বলেছেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে ১৪-দলীয় জোটভুক্ত দলগুলোর সন্ত্রাসীরা জামায়াত ও ছাত্রশিবিরের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে লগি-বৈঠা দিয়ে ৬ জন নেতা-কর্মীকে হত্যা এবং সহস্রাধিককে আহত করেছিল। এটি ইতিহাসের এক বর্বরতম মানবতাবিরোধী অপরাধ। এই হত্যাকান্ডে জড়িত আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং সংশ্লিষ্ট সকল ফ্যাসিবাদী দলকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং খুনীদের বিচারের আওতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, আমাদের আপত্তি নেই। তবে তার আগে খুনী বাহিনীকে নিষিদ্ধ করা, সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা এবং সকল অবৈধ অস্ত্র উদ্ধার করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। বাংলার মাটিতে খুনী ফ্যাসিবাদীদের রাজনীতি করতে দেওয়া যাবে না। লগি-বৈঠার খুনীরা বিচারের মুখোমুখি না হলে নির্বাচন অর্থহীন।’

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কেরানিহাট চত্বরে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে অধ্যক্ষ বদরুল হকের সঙ্গে বক্তব্য রাখেন জামায়াত নেতা ডা. আব্দুল জলিল, মাওলানা কুতুব উদ্দীন, মাওলানা আব্দুল মালেক ও মাস্টার আবুল বশর ছিদ্দিকী। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর সাতকানিয়া থানা শাখার আমীর মাস্টার সিরাজুল ইসলাম, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল কেরানিহাট চত্বর থেকে শুরু হয়ে সাতকানিয়া রিসোর্টে গিয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট