1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

জায়গা-জমি নিয়ে বিরোধ: বাঁশখালীতে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে চাচাতো বোন নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় রিপু আক্তার (৩১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের স’লার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিপু আক্তার বাঁশখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লস্করপাড়া এলাকার নুর মোহাম্মদ মিয়ার স্ত্রী। তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিপু আক্তার গত মঙ্গলবার বাবার বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে তার চাচাতো ভাই ফরিদ আহমদ ও তার ছেলে মো. শহিদুল্লাহর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে একপর্যায়ে ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাবি হাসিনা বেগম বলেন, ‘সকালে জায়গা নিয়ে কথা কাটাকাটির সময় ফরিদ আহমদ ও তার ছেলে শহিদ রিপুকে মারধর করে। ইটের আঘাতে সে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।’

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হামিদা আক্তার বলেন, ‘রিপু আক্তার নামে গৃহবধুকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার গলার নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘জায়গা-সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

ঘটনার পর থেকে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট