1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালী জলদি অভয়ারণ্য পুনরুদ্ধারে আকাশমনি অপসারণ পূর্বক দেশীয় প্রজাতির চারা রোপণ

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চুনতি বনাঞ্চল পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আকাশমনি গাছ অপসারণ করে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রাম। শনিবার (২৭ সেপ্টেম্বর) চাম্বল বন্যপ্রাণী অভয়ারণ্য বিট, জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জে এ কর্মসূচির উদ্বোধন হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণী বিভাগ, চট্টগ্রাম আবু নাসের মোহাম্মাদ ইয়াছিন নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দ্বীপান্বিতা ভট্টাচার্য্য, জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক। এ সময় জলদি বিট কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাসসহ উপজেলা বনবিভাগের কর্মচারী ও স্থানীয় জনগোষ্টি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আকাশমনি একটি বহিরাগত প্রজাতি হওয়ায় এটি বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশ ও দেশীয় উদ্ভিদ প্রজাতির জন্য হুমকি সৃষ্টি করছে। তাই বনাঞ্চলকে টেকসই ও প্রাকৃতিক রূপে ফিরিয়ে আনতে দেশীয় গাছের চারা রোপণ অপরিহার্য। প্রতি হেক্টরে পঁচিশ শত করে চারা লাগানো হবে। এখানে সম্পূর্ণ দেশীয় প্রজাতির দুই লক্ষ পঁচিশ হাজার চারা রোপন করা হবে।

স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। তারা বন সংরক্ষণ ও দেশীয় প্রজাতির গাছ রক্ষায় সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট