1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

সরকারি দায়িত্ব পালনে বাধা, বাঁশখালীতে বন কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন বিভাগের নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাসের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বাঁশখালী থানায় লিখিত এজাহার দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে উপজেলার মাষ্টার নজির আহামদ কলেজের সামনে পি.এ.বি সড়কের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, স্থানীয় মোহাম্মদ বাবুল (৪০) নেতৃত্বাধীন কয়েকজন সন্ত্রাসী সরকারি বনের গাছ কেটে নসিমন গাড়িতে পরিবহনের সময় বন কর্মকর্তার বাধা পেয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

অভিযোগে অঞ্জন কান্তি বিশ্বাস উল্লেখ করেন, আসামীরা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বারবার আঘাত করে তাকে গুরুতর আহত করে। এতে তার দুই হাতে হাড় ভাঙা জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একই সঙ্গে তার কাছ থেকে নগদ ১৪ হাজার ৫০০ টাকা এবং একটি স্যামসাং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এক্স-রে করার পর তার গুরুতর আঘাতের প্রমাণ মেলে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বাদীর দাবি, অভিযুক্ত মোহাম্মদ বাবুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা। দীর্ঘদিন ধরে তিনি সরকারি বন থেকে মূল্যবান গাছ কেটে বিক্রি করছেন এবং প্রভাব খাটিয়ে বনের জমি দখল করে রেখেছেন।

এ বিষয়ে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, “উপজেলায় বন বিভাগের নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাসের ওপর হামলার বিষয়ে অবগত আছি। লিখিত এজাহার পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ছবি: সন্ত্রাসী হামলায় আহত নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস (৫৭)।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট