1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে কুরআন শিক্ষা প্রোগ্রামে হামলা: ছাত্রশিবিরের নিন্দা ও দোষীদের শাস্তির দাবি

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

সংলাপ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহাড়ছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দারুল ইসলাহ মাদ্রাসা সংলগ্ন মসজিদে আয়োজিত কুরআন শিক্ষা প্রোগ্রামে হামলার অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির দাবি, গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট’২৫ ইং) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ছাত্রশিবিরের চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার পক্ষ থেকে জানানো হয়, পবিত্র কুরআন শিক্ষার জন্য আয়োজনকৃত এ প্রোগ্রামে ছাত্রদলের কর্মীরা মসজিদে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করে। এতে শিবিরের কয়েকজন কর্মী আহত হন। বর্তমানে তারা চট্টগ্রামসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি আবদুর রহিম এবং সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, “মসজিদে কুরআন শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডে হামলা এদেশের ইসলামী মূল্যবোধ, ধর্মীয় সহনশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করে।”

তারা চার দফা দাবি তুলে ধরেন: ১. হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। ২. ধর্মীয় শিক্ষা ও মসজিদের নিরাপত্তা নিশ্চিত করা। ৩. ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে কার্যকর নজরদারি চালু করা।৪. জড়িতদের চিহ্নিত করে জনগণের সামনে প্রকাশ করা।

ছাত্রশিবির নেতারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ধর্মীয় স্বাধীনতা ও কুরআন শিক্ষার পরিবেশ বজায় রাখতে মসজিদগুলোকে নিরাপদ রাখা রাষ্ট্রের দায়িত্ব। রাজনৈতিক প্রতিহিংসার আড়ালে যাতে ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সঠিক তদন্ত ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট