1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

চরমোনাই পীরের আগমনকে স্বাগত জানিয়ে বাঁশখালী পৌরসভা জামায়াতের বিবৃতি

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমীর, আমীরুল মুজাহিদীন চরমোনাই পীর আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম-এর বাঁশখালী আগমনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী পৌরসভা শাখা।

এক বিবৃতিতে পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের বলেন, “বর্তমান বাংলাদেশের ইসলামি শক্তির ঐক্যের প্রতীক চরমোনাই পীর সাহেব হুজুরের বাঁশখালী সফর সফল ও সার্থক হোক—আমরা এ দোয়া করি। আল্লাহ তায়ালা যেন তাঁকে দীর্ঘ হায়াত ও সুস্থ জীবন দান করেন।”

তিনি আরও বলেন, “হুজুরের আগমন উপলক্ষে আয়োজিত বিভিন্ন সমাবেশের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আন্তরিক অনুরোধ জানাই।”

আজ রোববার (১৩ জুলাই) বাঁশখালীতে চরমোনাই পীরের সফরকে কেন্দ্র করে ইসলামপ্রিয় জনতার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এদিন তিনি বাঁশখালীতে দু’টি সমাবেশে যোগদান করবেন। তিনি বিকেল আড়াইটার সময় চাম্বলস্থ আয়ান পার্কের হলরুমে ওলামা-মাশায়েখদের নিয়ে ও বাদ আছর জলদি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে হালকায়ে জিকির ও দোয়া মাহফিলে যোগদান করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট