1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাঁশখালীর সভাপতি হাফেজ আব্দুল্লাহ্ আর নেই

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা: হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, বাঁশখালী উপজেলা শাখার সভাপতি ও বরেণ্য হাফেজ মাওলানা আবদুল্লাহ্ (৪৯) ইন্তেকাল করেছেন ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। শনিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। হঠাৎ ডায়াবেটিস বেড়ে গেলে নাক ও মুখ দিয়ে ফেনা উঠতে শুরু করে। তাৎক্ষণিকভাবে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাঁর ভাগিনা মো. ওমর ফারুক।

হাফেজ আব্দুল্লাহ্ বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মিনজিরিতলা আমির মুহাম্মদ তালুকদার বাড়ি (আইম্মার পাড়া) এলাকার বাসিন্দা এবং মরহুম মাওলানা হাফেজ আহমদ-এর পুত্র।

তিনি ছিলেন একজন দক্ষ ও সুনামধন্য আলেম, শিক্ষক এবং হাফেজে কোরআনের শিক্ষক। তিনি চট্টগ্রামস্থ সেগুনবাগান মাদরাসার সাবেক শিক্ষক, জলদী মিয়ার বাজার নুরুল কোরআন হেফজ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং ভাদালিয়া দারুল উলুম হামিউছসুন্নাহ মাদরাসার হেফজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। তাঁর হাত ধরে বহু হাফেজে কোরআন তৈরি হয়েছে।

তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন একজন আদর্শ সমাজ সংস্কারকও। তাঁর মৃত্যুতে বাঁশখালীসহ চট্টগ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক, ধর্মীয় সংগঠন, বিভিন্ন মাদরাসার শিক্ষক, আলেম-ওলামা ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

আজ রোববার (৬ জুলাই) বিকেল ৩টায় জানাযার নামায তাঁর পূর্বের কর্মস্থল ভাদালিয়া দারুল উলুম হামিউচ্ছুন্নাহ (ভাদালিয়া বড় মাদরাসা) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট