1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

ছনুয়া ইউনিয়নের মধুখালি সড়কে ভাঙন, নিজ উদ্যোগে মেরামতে এগিয়ে এলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি: বাঁশখালী উপজেলার ১২ নম্বর ছনুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মধুখালি সড়কটি সাম্প্রতিক অতিবৃষ্টির ফলে এবং জোয়ারের পানির চাপে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সড়কের বিভিন্ন অংশ ডুবে যাওয়ায় ও ভেঙে পড়ায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়।

বৃষ্টি কমার পরপরই ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী নিজে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তিনি প্রায় ৪০ জনের অধিক শ্রমিক নিয়ে তাৎক্ষণিকভাবে ভেঙে যাওয়া সড়কটির মেরামত কাজ শুরু করেন।

এ সময় এলাকার সাধারণ জনগণ তার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। সড়ক মেরামতের সময় আরও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ছাত্রদলের সংগঠক কাইছার আহমেদ ছানুবী ও মোহাম্মদ নুরুন্নবীসহ অনেকে।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও দ্রুত সমস্যার সমাধানে সহায়ক হবে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দায়বদ্ধতার প্রমাণ বহন করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট