1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

‘বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন’ চবির উদ্যোগে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাঁশখালীর মাদ্রাসা ও কলেজে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাঁশখালীর শিক্ষার্থীদের সংগঠন ‘বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন’-এর উদ্যোগে উচ্চ শিক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সেমিনার কর্মসূচীর প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে পুইছড়ি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজে।

সেমিনারে ইন্টারমিডিয়েট পরবর্তী উচ্চ শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয় ভর্তির সিলেবাস, প্রস্তুতি পদ্ধতি এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন তারা।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী পলাশ দে, যিনি উচ্চ শিক্ষা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বাঁধা ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা ও জীবনের বাস্তবতা তুলে ধরেন। মেডিকেল ভর্তির প্রস্তুতি ও চ্যালেঞ্জ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী একরামুল হক।একরামুল হক তার জীবনের সংগ্রামের গল্প শেয়ার করেন, যা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জোগাতে সাহায্য করে।
নারীদের উচ্চ শিক্ষায় অংশগ্রহণ এবং বিজ্ঞান ইউনিট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন দিল আফরোজা দিয়া।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মরওয়ানুল ইসলাম
শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাবিষয়ক যেকোনো সহযোগিতা করার ব্যাপারে আশ্বাস প্রদান করেন। সমাপনী বক্তব্য দেন এসোসিয়েশনের সভাপতি এনামুল হক। তিনি শিক্ষার্থীদের আগ্রহ দেখে তাদের প্রতি কৃতজ্ঞতা ও তাদের সফলতা কামনা করেন। উক্ত দুই প্রতিষ্ঠানের কতৃপক্ষের আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শোয়াইবুল ইসলাম।

প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সেমিনারে অংশগ্রহণ করে এবং বক্তাদের বিভিন্ন প্রশ্ন করেন, যা আয়োজকদের জন্য উৎসাহব্যঞ্জক ছিল। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট