1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীর ৩ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৪৫২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ সংবাদদাতা:::

বাঁশখালী উপজেলায় অবৈধভাবে গড়ে উঠা ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম। এ সময় অনুমোদন বিহীন তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিনব্যাপী অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদুল আলম এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু।

গুড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো- উপজেলার বাহারছড়া ইউপির ইলশা গ্রামের মেসার্স এমবিএম-০১ ব্রিকস (জিগজ্যাগ), মেসার্স এমবিএম-০২ ব্রিকস (জিগজ্যাগ), মেসার্স খাজা আজমির ব্রিকস (জিগজ্যাগ)।

জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটাগুলোর চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।’

অভিযানকালে এ সময় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস, হিসাবরক্ষক মো. আব্দুর রশিদ ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন এবং বাঁশখালী উপজেলা প্রশাসনের পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট