1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসণে সচেতনতামূলক আলোচনা সভা

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি:::

চট্টগ্রাম দক্ষিণ ও উপকূলীয় বন বিভাগের হাতি বিষয়ক সুরক্ষা দল-২ এর উদ্যোগে বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসণ ও বন্য হাতি রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা নুরজাহান, ফরেস্ট রেঞ্জার ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক, কালীপুর রেঞ্জ কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, বাঁশখালী উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. রাসেল মাহমুদ সহ বন বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারীবৃন্দ এবং বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

হাতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, ‘হাতি প্রকৃতির বন্ধু এবং হাতি পরিবেশের ভারসাম্য বজায় রেখে বন টিকিয়ে রাখতে সহযোগিতা করে। কৃষি জমির চারপাশে যেনো বৈদ্যুতিক তারের ফাঁদ এবং অবৈধ বৈদ্যুতিক সংযোগ না থাকে সেজন্য বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন তারা। এ সময় হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনের জন্য সকলকে আহ্বান করেন তারা।

আলোচবা সভার শেষে হাতি সুরক্ষা দল-২ কর্তৃক নাপোড়া বাজারে হাতি সংরক্ষণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট