1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
Aviator yukle onlayn kazino oynamaq: Qazanmağın sürətli yolu Mosbet Casino Onlayn Kazino Oynamaq – Rəsmi Saytda Qeydiyyat və Oyun 1Win-də Avropa Ruleti Oynayın: Onlayn Kazino Oyunu অল্প বয়সেই নিভে গেল বাঁশখালীর চিকিৎসক আব্দুল মোস্তফার জীবনপ্রদীপ বাঁশখালীতে শোকের ছায়া: ট্রেন দুর্ঘটনায় বড় ভাইয়ের নিহতের খবরে ছোট ভাইয়ের মৃত্যু প্রাক্তন শিক্ষার্থী রিদওয়ানুল হক সুমনের হাতে প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নেতৃত্ব ওযূ করতে গিয়ে পুকুরে পড়ে বাঁশখালীর এক কলেজছাত্রীর মৃত্যু বাঁশখালীতে মহিলা দল নেত্রী রুবি’র বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কাথারিয়ায় বিট পুলিশিং সভা, অপরাধমুক্ত সমাজ গঠনে ঐক্যের আহ্বান জানালেন– ওসি রবিউল হক

বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাঁশখালী পৌরসভার ভাদালিয়া এলাকায় বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের সিনিয়র সহসভাপতি মাওলানা এজাজুল হক আছলাম। পরিচালনা করেন পরিষদের সেক্রেটারি ওবায়দুল্লাহ বিন জাফর। প্রধান অতিথি ছিলেন মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র শিক্ষক মাস্টার আব্দুর রহমান ও মাওলানা ইউনুস।

কর্মসূচির অংশ হিসেবে মাদরাসা প্রাঙ্গণ ও আশপাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রাক্তন ছাত্র পরিষদের নেতারা জানান, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট