1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে বাঁশখালী পৌরকর্মীদের প্রতি এমপি জহিরুলের আহ্বান বাঁশখালী পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা: সনাতনী সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি এমপি জহিরুলের বৈলছড়ীতে পাহাড়খেকোদের বিরুদ্ধে রাতভর অভিযান, জব্দ এক্সক্যাভেটর বাঁশখালীতে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট: দুই যুবকের কারাদণ্ড, নজরদারিতে মাদক কারবারিরা গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে শীলকূপে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বাঁশখালীতে পাহাড়ি জমি থেকে গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি স্ত্রী ছেড়েছেন সংসার, থামেনি নেশা; শেষমেশ জেলে বাঁশখালীর যুবক ইসলামী ব্যাংক ইস্যুতে বাঁশখালীতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা

কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে বাঁশখালী পৌরকর্মীদের প্রতি এমপি জহিরুলের আহ্বান

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি::: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বুধবার (৩ জুন) দুপুরে বাঁশখালী পৌরসভার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ উদ্দিন রাজু এবং পৌর যুব বিভাগের সভাপতি মো. আবু তৈয়বসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বাঁশখালী পৌরসভা উপজেলার প্রশাসনিক ও নাগরিক কার্যক্রমের অন্যতম কেন্দ্রবিন্দু। তাই সেবাপ্রার্থীদের প্রতি দায়িত্বশীল, মানবিক ও আন্তরিক আচরণ নিশ্চিত করতে হবে। জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি কোনো নাগরিক যেন হয়রানি বা বঞ্চনার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জবাবদিহিতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করলে জনগণের আস্থা ও সম্মান অর্জন করা সম্ভব। পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ও ইউএনও মো. রুহুল আমিন বলেন, নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। দায়িত্ব পালনে গাফিলতি কিংবা সেবাগ্রহীতাদের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

সভায় পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং নাগরিক সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট