1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে বাঁশখালী পৌরকর্মীদের প্রতি এমপি জহিরুলের আহ্বান বাঁশখালী পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা: সনাতনী সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি এমপি জহিরুলের বৈলছড়ীতে পাহাড়খেকোদের বিরুদ্ধে রাতভর অভিযান, জব্দ এক্সক্যাভেটর বাঁশখালীতে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট: দুই যুবকের কারাদণ্ড, নজরদারিতে মাদক কারবারিরা গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে শীলকূপে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বাঁশখালীতে পাহাড়ি জমি থেকে গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি স্ত্রী ছেড়েছেন সংসার, থামেনি নেশা; শেষমেশ জেলে বাঁশখালীর যুবক ইসলামী ব্যাংক ইস্যুতে বাঁশখালীতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা

বাঁশখালীতে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট: দুই যুবকের কারাদণ্ড, নজরদারিতে মাদক কারবারিরা

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পালেগ্রামে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিস্তার রোধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় দুই যুবককে আটক করে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এলাকার কয়েকজন সন্দেহভাজন মাদক কারবারিকে প্রশাসনিক নজরদারির আওতায় আনা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার পালেগ্রামের নাছির মোহাম্মদ পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। অভিযানে সহযোগিতা করে রামদাস মুন্সির হাট তদন্তকেন্দ্রের পুলিশ।

অভিযান চলাকালে নেশাগ্রস্ত অবস্থায় আটক হন রামদাস মুন্সির হাট এলাকার অরুণ দাসের ছেলে টিস্যু দাস (২২) এবং দীনু রুদ্রের ছেলে প্রশান্ত রুদ্র (২৭)। আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংগ্রহের বিভিন্ন উৎস সম্পর্কে তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পালেগ্রামের কয়েকটি স্থানে তল্লাশি অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর আগেই ছড়িয়ে পড়ায় সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য সরিয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। ফলে কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি।

প্রশাসন সূত্র জানায়, অভিযানে সংগৃহীত তথ্য, স্থানীয়দের অভিযোগ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যক্রম পর্যবেক্ষণে রাখা হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নেশাগ্রস্ত অবস্থায় আটক টিস্যু দাস ও প্রশান্ত রুদ্রকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ ধরনের অভিযানকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, নিয়মিত ও ধারাবাহিক অভিযান পরিচালিত হলে এলাকায় মাদক সেবন, মাদক কারবার এবং সংশ্লিষ্ট অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, জুয়া এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করে এমন সকল অপরাধের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট