1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে শীলকূপে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বাঁশখালীতে পাহাড়ি জমি থেকে গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি স্ত্রী ছেড়েছেন সংসার, থামেনি নেশা; শেষমেশ জেলে বাঁশখালীর যুবক ইসলামী ব্যাংক ইস্যুতে বাঁশখালীতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা

স্ত্রী ছেড়েছেন সংসার, থামেনি নেশা; শেষমেশ জেলে বাঁশখালীর যুবক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদী এলাকায় দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পরিবার ও প্রতিবেশীদের জন্য আতঙ্কের কারণ হয়ে ওঠা এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী দোশারীপাড়ায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে মো. মনির (২৬) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মো. সেকান্দরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের সঙ্গে জড়িত ছিলেন মনির। মাদকের নেশায় বেপরোয়া হয়ে প্রায়ই পরিবারে অশান্তি সৃষ্টি করতেন তিনি। তার অসংযত আচরণে অতিষ্ঠ হয়ে একপর্যায়ে স্ত্রীও সংসার ছেড়ে চলে যান। এছাড়া নিজের বসতঘরে নিয়মিত কয়েকজন মাদকসেবীকে নিয়ে ইয়াবার আসর বসানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

মনিরের মা ও বড় ভাই জানান, ইয়াবা কেনার জন্য টাকা না পেলে তিনি ঘরের বিভিন্ন আসবাবপত্র ও ব্যবহার্য সামগ্রী ভাঙচুর করতেন। তার এমন কর্মকাণ্ডে পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা ও মানসিক চাপে দিন কাটাচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানের সময় স্থানীয় বাসিন্দারাও তার বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি, জনশান্তি বিনষ্ট এবং সামাজিক পরিবেশ নষ্ট করার অভিযোগ করেন।

অভিযোগের সত্যতা, স্থানীয়দের বক্তব্য এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওমর সানী আকনের ভ্রাম্যমাণ আদালত মনিরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাঁশখালীতে মাদকসেবন, মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযানে স্থানীয় সচেতন মহলও সন্তোষ প্রকাশ করেছে এবং মাদকের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট