1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে আহত বিট কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যের নাপোড়া এলাকায় টহলরত অবস্থায় বন্যহাতির আক্রমণে নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস (৫১) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জঙ্গল নাপোড়ার নেপালের ঘোনা হাতির ডেরা এলাকায় এ ঘটনা ঘটে।

জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, ‘টহল চলাকালীন হঠাৎ একটি বন্যহাতির সামনে পড়ে গেলে হাতিটি শুঁড় দিয়ে অঞ্জন কান্তি বিশ্বাসকে আঘাত করে। এতে তার বুকে প্রচণ্ড আঘাত লাগে ও রক্তক্ষরণ হয়। ঘাড়, পেট ও কোমরেও গুরুতর আঘাত পেয়েছেন তিনি। পরিস্থিতি সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন হতে পারে বলেও জানান তিনি।’

সহকর্মীরা আহত কর্মকর্তাকে দ্রুত উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করেন।

আহত অঞ্জন কান্তি বিশ্বাস রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শশাঙ্ক বিমল বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নাপোড়া বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজীব বিশ্বাস বলেন, ‘বন্যহাতির আক্রমণে গুরুতর আহত অবস্থায় ওই বন কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চমেকে প্রেরণ করা হয়েছে।’

হঠাৎ এই ঘটনার পর স্থানীয় বনকর্মীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট