1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

দল আমাকে ভুলে গেলেও জনগণ আমাকে ভুলে যায়নি: মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা লেয়াকত আলী

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::: বাঁশখালী আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মো. লেয়াকত আলী বলেছেন, ‘আমি মজলুম। আমার সঙ্গে আছে বাঁশখালীর জনসাধারণ। দল আমাকে ভুলে গেলেও জনগণ আমাকে ভুলে যায়নি। আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন না।’

শনিবার (২২ নভেম্বর) বাঁশখালী জলদি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি সাধারণ কৃষকের সন্তান। ৪০ বছরের ত্যাগের মূল্য মানুষ আজ ভালোবাসা দিয়ে দিয়েছে। শেখ হাসিনার আমলে ১৭ বছর আমাকে বিভিন্ন মামলা-হামলার মাধ্যমে টার্গেট করা হয়েছে। ২০২৩ সালে মতপ্রকাশের অভিযোগে আমাকে চেয়ারম্যান থেকে বরখাস্ত করা হয়।’

লেয়াকত আলী আরও বলেন, ‘চট্টগ্রাম দক্ষিণের অনেক নেতাই কর্মীদের পাশে ছিলেন না, কিন্তু আমি সবসময় কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছি। আমার শেষ আস্তা তারেক রহমান ও খালেদা জিয়ার প্রতি। বাঁশখালীর মানুষের প্রত্যাশা তারা পূরণ করবেন বলে বিশ্বাস করি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. সরওয়ার আলম। এ সময় বিভিন্নস্তরের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট