1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

ইসলামী সমাজ প্রতিষ্ঠায় শহীদ আলী হোসেনের ত্যাগ চিরস্মরণীয়- বাঁশখালীতে স্মরণসভায় বক্তারা

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬তম শহীদ, আলী হোসেনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় বাঁশখালী পৌরসভাস্থ আস্করিয়া পাড়া শহীদ আলী হোসেন কবরস্থান সংলগ্ন মাঠে এ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা পশ্চিম শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক। তিনি বলেন, ‘শহীদ আলী হোসেন ইসলাম ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে সংগ্রাম করেছেন। তার ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। এখন বাকশালী ক্ষমতার দিন শেষ। গণতন্ত্রহরণকারী ফ্যাসিস্ট আওয়ামীলীগকে এদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাঁশখালী সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, ‘আদর্শিক ও সুনির্মিত শিক্ষার্থীই জাতির সম্পদ। শহীদ আলী হোসেন ছিলেন তেমনই এক সংগ্রামী ছাত্র। তার পথ অনুসরণ করলে সমাজে ন্যায় ও মূল্যবোধ প্রতিষ্ঠা পাবে।’

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি আবদুর রহিম বলেন, ‘শহীদ আলী হোসেনের ত্যাগ ছিল ইসলামী আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামের অংশ। তার জীবন আমাদের শেখায়, আদর্শের পথে অবিচল থাকাই প্রকৃত সফলতা। বর্তমান প্রজন্মকে সেই চেতনায় উজ্জীবিত হয়ে সমাজ পরিবর্তনের অগ্রভাগে থাকতে হবে।

জেলা পশ্চিমের শিবির সেক্রেটারি ফরমানুর রহমান জাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- শিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আবু নাসের, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম মিনার।

এ সময় পূর্ব জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুখ আজম, সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম আকবর, রিয়াজুল হক, ছাত্রনেতা আব্দুল হামিদ, জেলা এইচ আরডি সম্পাদক আবদুল কাদের, পৌরসভা যুব বিভাগের সভাপতি আবু তৈয়্যব, স্কুল সম্পাদক আমির উদ্দিন, আমিনুল ইসলাম মুকুলসহ সাবেক ও বর্তমান ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ১৫ আগস্ট দোহাজারিতে জামায়াতে ইসলামী আয়োজিত গণজাগরণ দিবসের মিছিলে অংশগ্রহণকালে আওয়ামী-বাকশালী চক্রের বোমা ও গুলিবর্ষণে গুরুতর আহত হন আলী হোসেন। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৯ অক্টোবর ১৯৮৯ সালে বিকেল ৪টায় সংক্রামক ব্যাধি হাসপাতালে তিনি শাহাদাত বরণ করেন।

দোয়া মাহফিলে শহীদের মাগফিরাত কামনা ও তার আদর্শিক পথ অনুসরণে অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট