1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় কার্ভাড ভ্যানে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

সংলাপ ক্রাইম ডেস্ক:: চট্টগ্রামের বাঁশখালীতে কার্ভাড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মো. ফাহিম (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী-চট্টগ্রাম প্রধান সড়কের পুঁইছড়ি ফুটখালী ব্রিজের উত্তর পাশে নতুন পাড়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি ৪ নম্বর ওয়ার্ড ফরেস্ট টিলা এলাকার মো. আব্দুর রহিমের পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুটি সড়ক পার হওয়ার সময় পেকুয়া অভিমুখী কার্ভাড ভ্যানের (ঢাকা-মেট্রো-ট: ১৫-১১৯৩) নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ভ্যানটি জব্দ করে পুলিশ থানা হেফাজতে নিয়েছে।

বাঁশখালী থানার এস.আই জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট