1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বাঁশখালীতে ভাড়া বাসা থেকে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা: চট্টগ্রামের বাঁশখালীতে একটি ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে সঞ্জয় দেব (২২) নামে এক যুবকের লাশ। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে, বাঁশখালী থানা পুলিশের একটি টিম সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসার তলাবদ্ধ ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে থানা মর্গে নিয়ে আসে।

ঘটনাটি ঘটেছে উপজেলার সাধনপুর ইউনিয়নের দুয়ারীপাড়া কাঁচাবাজার সংলগ্ন রাস্তার পূর্ব পাশে একটি ভাড়া বাসার দ্বিতীয় তলায়।

নিহত সঞ্জয় দেব পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া গ্রামের মাস্টার পাড়ার মৃত সিধুল দেবের ছেলে। তিনি এনজিও পরিচালিত ‘মধ্য-দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প’-এর অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সঞ্জয় অফিসে যাননি। কয়েকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। পরে অফিস থেকে কয়েকজন স্টাফ তার বাসায় গিয়ে দেখেন ঘরটি ভিতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাইরে থেকে দেখা যায় তিনি গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

নিহতের প্রতিবেশীরা জানায়, তিনি ওই এনজিওতে দুই বছর ধরে চাকরিতে ছিলেন। প্রতিষ্ঠানের পাশে ভাড়া বাসায় মা-ছেলের দু’জন একসাথে থাকতেন। ঘটনার আগের দিন তার মা-ছেলের মধ্যে মনোমানিল্য হয় এবং মা আত্মীয়ের বাসায় চলে যান। ঘটনার দিন সঞ্জয় একাই ছিলেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা মর্গে নিয়ে এসেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হবে। পুলিশ তথ্যানুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট