1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

আইন-শৃঙ্খলা রক্ষায় জনতার সহযোগিতা জরুরি: বাঁশখালীতে পুলিশ সুপার সাইফুল ইসলাম

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আকস্মিকভাবে বাঁশখালীর রামদাস মুন্সীর হাট তদন্তকেন্দ্র ও বাহারছড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন।

তিনি দায়িত্বপালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ব্যারাক, ডাইনিং, রান্নাঘর, গোসলখানা ও ফাঁড়ির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। অবকাঠামো উন্নয়ন ও ফোর্সের মনোবল বৃদ্ধিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দিয়ে বলেন—“জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। জনআস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। পুলিশ-জনগণের আস্থার মাধ্যমেই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা যায়।”

ফোর্সের কল্যাণ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন—“পুলিশ সদস্যরা দিনরাত পরিশ্রম করছেন। তাঁদের জীবনমান উন্নয়নে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যারাক ও অন্যান্য সুবিধা উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

পরে মোশারফ আলী মিয়ার বাজারে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। স্থানীয়রা তাঁর উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট