1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ সম্পদ অর্জন: বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালীপুরে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক কারাদণ্ড রাতেও কাকের খোঁজে হাসপাতালে ছুটলেন চিকিৎসক, বাড়ছে মানবিকতার নজির পান্তা-ইলিশে উৎসবের আমেজ, বাঁশখালীতে প্রেস ক্লাবের বৈশাখ আয়োজন পহেলা বৈশাখ: উৎসবের আবরণে সংস্কৃতির নিঃশব্দ পরিবর্তন বাঁশখালীতে স্থানীয়দের সহায়তায় ইয়াবাসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড আন্দামান সাগরে ট্রলারডুবি: ৯ জন উদ্ধার, বাঁশখালীসহ শতাধিক নিখোঁজের শঙ্কা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ

বাঁশখালীতে ২৪০০ ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ২৪০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ কথিত সাংবাদিক নুরুল আলম মুজাহিদ (৪২) গ্রেফতার হয়েছেন। তিনি নিজেকে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার দাবি করলেও, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দীর্ঘদিনের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা বেরিয়ে এসেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে বাঁশখালী প্রধানসড়কের পুঁইছড়ি ইউনিয়নের পুটখালী ব্রিজ এলাকায় জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে এসআই মো. জামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতার নুরুল আলম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের রংগী খালী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলীর জাহান এলাকায় বসবাস করছেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করছে। তাই মাদক ব্যবসায় জড়িত যে-ই হোক, সাংবাদিক বা জনপ্রতিনিধি—কেউ রেহাই পাবে না। এ অভিযানে ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানায়, গ্রেফতারের সময় নুরুল আলম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করেন এবং একটি পরিচয়পত্রও প্রদর্শন করেন। তবে তদন্তে জানা যায়, তিনি সাংবাদিকতার পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

ঘটনার পর বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট