1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে অর্ধশত ইমাম-মোয়াজ্জিম সংবর্ধিত, প্রশংসায় ভাসছে ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠন

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: বাঁশখালীর স্বনামধন্য স্বেচ্ছাসেবী প্লাটফর্ম “মানবতার কল্যাণে আমরা” সংগঠনের ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে একটানা ১২ বছর পর্যন্ত মসজিদে খেদমত করা বাঁশখালীর সকল ইমাম-মোয়াজ্জিমদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বাঁশখালী ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন মারকাজুল হুফফাজ মাদরাসার হলরুমে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসিফুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ আনিছুর রহমান এবং সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি দিদারুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. আরিফুল হক, সংগঠনের উপদেষ্টা মো. নাছির উদ্দীন, ইউরোপ প্রবাসী ও সংগঠনের সহ-সভাপতি নাজিম উদ্দীন, সরল মালেকা বানু জামে মসজিদের খতিব মুফতি নুরুল আমিন, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম-আহ্বায়ক শিব্বির আহমদ রানা, মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা হেলাল উদ্দিন।

এ সময় বক্তারা বলেন, “আমাদের সমাজে ইমাম-মোয়াজ্জিমগণ ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় অনুশাসন রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ তাদের অনেকেই দুঃখ-কষ্টে জীবনযাপন করেন। মাস শেষে সামান্য সম্মানী দিয়ে সংসার চালানো তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়।”

আরও বলা হয়, “আজকের এই আয়োজন শুধু সংবর্ধনা নয়, বরং আমাদের দায়বদ্ধতার প্রতীক ইমাম-মোয়াজ্জিমরা যদি সম্মান ও মর্যাদা না পান, তাহলে সমাজে নৈতিক অবক্ষয় বাড়বে। তাই তাদের জীবনের মানোন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগ বাড়ানো জরুরি।”

অনুষ্ঠানে অর্ধশতাধিক ইমাম-মোয়াজ্জিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদেরও সংবর্ধনা জানানো হয়।

বক্তারা শেষে সংগঠনের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ইমাম-মোয়াজ্জিমদের কল্যাণে সমাজের বিত্তবান ও তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় সংবর্ধিত ইমাম-মোয়াজ্জিম ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট