1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ সম্পদ অর্জন: বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালীপুরে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক কারাদণ্ড রাতেও কাকের খোঁজে হাসপাতালে ছুটলেন চিকিৎসক, বাড়ছে মানবিকতার নজির পান্তা-ইলিশে উৎসবের আমেজ, বাঁশখালীতে প্রেস ক্লাবের বৈশাখ আয়োজন পহেলা বৈশাখ: উৎসবের আবরণে সংস্কৃতির নিঃশব্দ পরিবর্তন বাঁশখালীতে স্থানীয়দের সহায়তায় ইয়াবাসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড আন্দামান সাগরে ট্রলারডুবি: ৯ জন উদ্ধার, বাঁশখালীসহ শতাধিক নিখোঁজের শঙ্কা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ

বাঁশখালীতে সংরক্ষিত বনে গাছ কাটার সময় আটক ২

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালীর নাপোড়া বন্যপ্রাণী অভয়ারণ্য বিটে সংরক্ষিত বনাঞ্চল থেকে আকাশমনি গাছ কাটার সময় দুইজনকে আটক করেছে বন বিভাগ।

বন বিভাগের বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস জানান, বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার দিকে নিয়মিত টহলকালে জঙ্গল নাপোড়া মৌজার সরকারি সংরক্ষিত বনে গাছ কাটার শব্দ পান তারা। শব্দের উৎসের দিকে অগ্রসর হয়ে দেখা যায়, স্থানীয় দুই যুবকসহ আরও কয়েকজন ছেও করাত দিয়ে আকাশমনি গাছ টুকরা করছে এবং কাটা কাঠ স্তুপ করছে।

এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ধাওয়া করে মো. বেলাল (১৯) ও মো. রায়হান (২০) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে সদ্য কাটা ৬টি আকাশমনি গাছের মোথা, ১৯ টুকরা আকাশমনি গোলকাঠ (৩০.২৪ ঘনফুট) এবং একটি ছেও করাত জব্দ করা হয়।

বন বিভাগ জানায়, জব্দকৃত কাঠের বাজারমূল্য প্রায় ২১ হাজার ১৬৮ টাকা এবং বন ও পরিবেশের আনুমানিক ক্ষতি প্রায় ২ লাখ টাকা—মোট ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ১৬৮ টাকা।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ১৯২৭ সনের বন আইন (২০০০ সালে সংশোধিত) এর বিভিন্ন ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক আসামীদ্বয়কে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় নাপোড়া বিটের বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস আরও বলেন, ‘আসামীদের আটক করে আদালতে সোপর্দ করার কারণে স্থানীয় দুষ্কৃতকারীরা আমাদের হুমকি ধমকি দিচ্ছে। এতে আমরা নিরাপত্তহীনতায় ভোগছি।

 

 

ছবি: আটককৃত আসামী মো. বেলাল (১৯) ও মো. রায়হান (২০)।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট