1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বাঁশখালী প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত শনিবার ভোর ৬টায় উপজেলা পরিষদ গেইট থেকে ক্লাবের সদস্যরা কাপ্তাই জলবিদ্যুৎ লেক ও রাঙামাটি অভিমুখে যাত্রা শুরু করেন।

দিনব্যাপী নদীপথে ট্রলার যোগে সুবলং ঝর্ণাধারা ও আশপাশের নান্দনিক পর্যটন স্পট ঘুরে দেখেন তারা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভ্রমণ শেষে পরদিন রাতে একই স্থানে ফিরে আসেন প্রেসক্লাবের সদস্যরা।

ভ্রমণে অংশ নেন বাঁশখালী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার অভি, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, সদস্য সচিব মুহা. মিজান বিন তাহের, যুগ্ম আহ্বায়ক ও দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রিয়াদুল ইসলাম, নির্বাহী সদস্য ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি তাহফীমুল ইসলাম এবং দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি মো. ছৈয়দুল আলম প্রমুখ।

সদস্যদের পারস্পরিক সম্প্রীতি, পেশাগত সহযোগিতা ও মানসিক সতেজতা বৃদ্ধিতে এ ধরনের ভ্রমণের গুরুত্ব অপরিসীম বলে মনে করেন অংশগ্রহণকারীরা। তারা বলেন, কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে সৃজনশীলতা ও নতুন উদ্যমে কাজের অনুপ্রেরণা জোগায় এ ধরনের আয়োজন।

দিনটি ছিল আনন্দ, সৌহার্দ্য ও মিলনমেলার এক অনন্য স্মৃতি, যা দীর্ঘদিন মনে গেঁথে থাকবে অংশগ্রহণকারীদের হৃদয়ে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট