1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে ডিসি আসার খবরে রাতারাতি স্কুল মাঠে অস্থায়ী সড়ক, সমালোচনার ঝড়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

সংলাপ প্রতিবেদন: চট্টগ্রামের বাঁশখালীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের আগমনকে কেন্দ্র করে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঝখানে রাতারাতি নির্মাণ করা হয়েছে একটি অস্থায়ী সড়ক। জেলা প্রশাসকের গাড়ি যেন সরাসরি বিদ্যালয় মাঠে প্রবেশ করতে পারে, সেই উদ্দেশ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ কেটে তৈরি করা হয়েছে সড়কটি—যা নিয়ে সচেতন মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজটি সোমবার দিবাগত রাতে গোপনে সম্পন্ন করা হয়। ৩৩ জন শ্রমিক রাত তিনটা পর্যন্ত কাজ করেন। সড়ক নির্মাণে ব্যবহার করা হয় প্রায় ১৩ হাজার ইট ও ২০ ট্রাক বালু, যার আনুমানিক ব্যয় ধরা হচ্ছে ৩ থেকে ৪ লক্ষ টাকা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ বলেন, “মাঠে কাদা থাকায় ডিসি মহোদয়ের গাড়ি প্রবেশে সমস্যা হতে পারতো, তাই ওপর মহলের নির্দেশে অস্থায়ীভাবে সড়কটি তৈরি করা হয়।”

তবে ইউএনও জামশেদুল আলম বলেন, “শুধু ডিসি মহোদয়ের গাড়ির জন্য নয়, শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থেও সড়কটি করা হয়েছে। এটি মাঠের মাঝখানে নয়, পাশ দিয়ে নির্মিত হয়েছে। আর এটি কোনো আলাদা খরচে হয়নি, এটি প্রজেক্টের অংশ।”

এই সড়ক নির্মাণকে কেন্দ্র করে জনমনে প্রশ্ন উঠেছে—মাত্র ৫০ হাজার টাকার স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধনের জন্য কেন চার লক্ষ টাকার সড়ক নির্মাণ? শিক্ষা প্রতিষ্ঠানটির খেলার মাঠের একাংশ নষ্ট করে রাতারাতি এমন অবকাঠামো তৈরির যৌক্তিকতা নিয়েও রয়েছে বিতর্ক।

সচেতন অভিভাবক ও এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা ও ভবিষ্যতে এমন কর্মকাণ্ড এড়ানোর দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট