1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসকের স্ত্রীর ইন্তেকাল, জানাযা সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নূরীর সহধর্মিণী সানজিদা হোসেন (৪২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার আছরের নামাযের পর বাঁশখালী পৌরসভার ভাদালিয়া ১ নম্বর ওয়ার্ডের রুহুল্লা পুকুর পাড় জামে মসজিদের মাঠে মরহুমার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাযে ইমামতি করেন বাইতুল ইরফান আদর্শ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মুহাম্মদ মনছুরুল হক।

এ সময় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাদি উর রহিম জাদিদ, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জমশেদ আলম, নব নিযুক্ত সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান, কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদাত হোসেন, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী, সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, আলহাজ্ব লেয়াকত আলী তালুকদার, বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আবচার, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ন আহ্বায়ক শিব্বির আহমদ রানা, সদস্য সচিব সাংবাদিক মিজান বিন তাহের সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জানাযা শেষে মরহুমাকে রুহুল্লা পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট