1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামী সহ গ্রেফতার ৪

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় গত ৬ জুলাই অভিযানটি পরিচালনা করা হয়।

থানার সেকেন্ড অফিসার মো. আরিফ হোসেন এর নেতৃত্বে অভিযানে এ সময় সাথে ছিলেন এসআই বিভাস কুমার সাহা, রুবেল চন্দ্র সিংহ এবং এএসআই আনোয়ার হোসেন, লুৎফর রহমান, আকবর মিয়া সিকদার ও আমিনুল হক সজিব।

গ্রেফতারকৃতরা হলেন- ধর্ষণ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও পরওয়ানাভূক্ত আসামি মাহমুদুর রহমান ওরফে মাহদু মাঝি (৫৬)। তিনি পশ্চিম পুইছড়ি এলাকার বাসিন্দা। পুলিশ তাকে চট্টগ্রাম শহর থেকে গ্রেফতার করে। পাঁচ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো, আতাউল করিম। তিনি বাঁশখালী পৌরসভার উত্তর জলদী, ভাদালিয়া এলাকার বাসিন্দা। জলদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ৪ জুলাই চাম্বল এলাকায় সংঘটিত নাশকতার মামলার অন্যতম আসামি মো. জামাল উদ্দিন প্রকাশ জামাল মেম্বার (৩৬)। তিনি বাঁশখালী উপজেলা তাঁতী লীগের সাবেক সভাপতি, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তাকে বৈলছড়ি নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ৩০ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী মো. শফিক আহমদ (৫২) কে গ্রেফতার করে পুলিশ। কোকদন্ডী এলাকার বাসিন্দা সে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, “অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, আইনের আওতায় আসতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছি। এই অভিযান তারই একটি অংশ।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট