1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

অভিভাবকহীন পুইছড়ি আরবশা ঘোনা সড়ক, দেখার কেউ নাই

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম পুইছড়ি আরবশা ঘোনা এলাকা যেন আধুনিকতার ছোঁয়া থেকে একেবারেই বিচ্ছিন্ন। এলাকার বিভিন্ন সড়কের বর্তমান অবস্থা দেখে মনে হয়, কোনো এক ভূলে যাওয়া জনপদ—যেখানে উন্নয়নের আলো আজও পৌঁছায়নি।

অনেক রাস্তায় ইট পর্যন্ত নেই। যেখানে ইট আছে, সেখানেও তা এতটাই ভাঙাচোরা যে ঠিক মতো হাঁটাও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকালে কাদা, আর শুষ্ক মৌসুমে ধুলোর রাজত্ব—এই দুইয়ের মধ্যেই সীমাবদ্ধ এখানকার মানুষের যাতায়াত।

ছাত্রছাত্রী, দিনমজুর, কৃষক, এমনকি অসুস্থ রোগী নিয়েও চলাফেরা করতে হয় এই কর্দমাক্ত পথে। কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, মোটরসাইকেলও হোঁচট খায়—এ যেন ২০২৫ সালের মাঝে দাঁড়িয়ে কোনো প্রাচীন চিত্র।

দীর্ঘদিন ধরে রাস্তাগুলোর কোনো সংস্কার হয়নি। এলাকায় ঘুরে মনে হয়েছে, এই রাস্তার কথা কেউ ভাবেনি। এ যেন ‘ভুলে যাওয়া এক গ্রাম’—যেখানে জনস্বার্থে ছোট্ট একটা উদ্যোগই পারে আশার আলো ফিরিয়ে আনতে।

আমি একজন সচেতন তরুণ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এখনো সময় আছে—এগিয়ে আসুন, আমরা সবাই চাই আমাদের বাঁশখালীর গ্রামটাও একদিন উন্নয়নের গল্পে জায়গা পাক।

আব্দুর রহিম
শিক্ষার্থী ও লেখক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট